Top Banner
Logo
লেখকের ছবি

কল্পনা মমতাজ

ক্রিয়েটিভ রাইটার্স “কল্পনা মমতাজ” মুন্সিগঞ্জের মেয়ে, জন্মলগ্ন থেকেই ঢাকাতে বসবাস করেন (বর্তমান, পল্লবী-মিরপুর।) ছোটবেলায় পারিবারিকভাবে লেখার হাতেখড়ি। একজন গৃহিনী হয়েও লেখার মাঝে নিজেকে খুঁজে পান। লেখালেখিতে বিভোর থাকতেই বেশি পছন্দ করেন। গল্প-উপন্যাসের পাশাপাশি ছড়া-কবিতাতেও তার যথেষ্ট আকর্ষণ রয়েছে। লেখালেখি তার স্বপ্ন, ভালোবাসা এবং পথ চলার পাথেয়। বহুজনের লেখা,পড়ে দেখার বাসনা থেকেই তিনি সম্পাদনায় আকৃষ্ট হন। বিভিন্ন সাংগঠনিক কাজে জড়িত “কল্পনা মমতাজ” ছোট ছোট ক্রেস্ট, সমদ ছাড়াও আন্তর্জাতিকভাবে তিনবার স্বর্ণপদক, সোনার চেইন এবং মাতৃপদক অর্জনে সক্ষম হয়েছেন। ক্রিয়েটিভ রাইটার হিসেবে সনদপ্রাপ্ত লেখিকা একক এবং যৌথ গল্প/কবিতার পাশাপাশি উপন্যাসের বইও প্রকাশ করেছেন।  তার সম্পাদিত বই- গল্পকথা (গল্প সংকলন), গল্পকথা-২ (গল্প সংকলন), অনুরাগের ছোঁয়া (গল্প সংকলন), নোটবুকের পাতায় পাতায়২ (গল্প সংকলন), কবিতায় কবির প্রাণ (কবিতা সংকলন), কল্পকুঞ্জ (কবিতা সংকলন), আপন ঠিকানা (উপন্যাস), গোরখোদক (পুনঃসম্পাদিত উপন্যাস), যে আকাশটা আমার ছিল (কবিতা সংকলন), অপূর্ণতার কাব্য (কবিতা সংকলন)।
মোট 1 টি বই পাওয়া গেছে, দেখানো হচ্ছে 1 টি