ফিল্টার
বিষয় অনুযায়ী ফিল্টার
প্রকাশনী অনুযায়ী ফিল্টার
ভাষা অনুযায়ী ফিল্টার

সায়ীদা নুহা
২০০২ এর ২৯শে সেপ্টেম্বর রাত পৌনে বারোটায়
জন্ম হয় আমার। ১৫ মিনিট পর ওটি থেকে বের
করায় জন্মতারিখ দাঁড়ায়, ৩০শে সেপ্টেম্বর। আর
এই ২৯/৩০ এর হিসেব চলছে আজও…
এই অদ্ভুত হিসেবের আনন্দ যাকে ঘিরে, তার
ছোটোবেলার শখ ছিল বড়ো হয়ে একজন ফ্যাশন
ডিজাইনার হবে, তাই হবে পরিচিতি। কিন্তু মায়ের
ইচ্ছে ছিল, আমার ছেলেটাকে জন্ম দিতে গিয়ে
অনেক কষ্ট সহ্য করেছি। আমার মেয়েটাকে আমি
একজন ভালো ডাক্তার বানাব। এরপর আর কেউ
বাচ্চা জন্ম দিতে গিয়ে কষ্ট পাবে না। বাবার
ইচ্ছে যদি এখনও আছে, ‘ওকে আমি একজন
ভালো শিক্ষিকার পদে দেখতে চাই’। এই হবে
আমার পরিচিতি।
তিনজনের ইচ্ছে-অনিচ্ছা মিলে এখন জগাখিচুড়ি
হয়ে গেছে। হুট করে লেখালেখি ধরে ফেললাম।
এরপর দেখি আব্বু আম্মুও এতে বেশ আনন্দিত।
খানিক স্বস্তি পেলাম!
এখন মনে হচ্ছে, আমার আম্মার এক ইচ্ছে তো
পূরণ করতে পারলাম না। কিন্তু তিনি এও চান,
আমি যেন সবার আগে একজন ভালো মানুষ হই।
সঠিক পথে যেন নিজেকে ধরে রাখতে পারি।
তাহলে আমি সবার আগে আমার এই পরিচিতিটাই
ধরি!
মায়ের এক কথার খুব দাম। আমার পরিচিতি তবে
প্রথমে এই হোক, আমি সুস্থ ও সঠিক পথে
নিজেকে ধরে রাখার মানুষ। ‘লেখক’ বলে পরিচয়
দেওয়ার সাহস হয়নি তো এখনও
মোট 0 টি বই পাওয়া গেছে, দেখানো হচ্ছে 0 টি
