Top Banner
Logo
লেখকের ছবি

সায়মা কাদের

সায়মা কাদের। জনাব আব্দুল কাদের সরকারের তৃতীয় সন্তান। ১৯৮৫ এর জুনে রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকায় তাঁর শুভ জন্ম। পৈতৃক নিবাস নরসিংদী জেলা। লেখাপড়া স্কুল, ক্বাওমি এবং আলিয়া মাদ্রাসা থেকে। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঝোঁক, পড়াকু মন, ভালোবাসা এবং অনেকটা শখ থেকেই লেখালেখির শুরু। প্রিয়জনদের উৎসাহ, ভালোবাসা আর শখের বসেই অল্প স্বল্প লিখালিখির প্রেরণা পান লেখাপড়া এবং শিক্ষকতার পাশাপাশি। সবসময় মনের আকুতি, অনুভূতিগুলো সাদা কাগজের পাতায় কালির আঁচঢ়ে টুকে রাখতেন কবিতা বা গল্পাকারে। সেইসব গল্প-কবিতা লিখায় কখনও ফুটিয়ে তুলেছেন সামাজিক, ইসলামিক, পারিবারিক, রহস্য, ভৌতিক, রোমান্স, হাসি-কান্না মিশ্রিত যা কালির আঁচঢ়ে সাদা কাগজে ঢেলেছেন মনের সবটুকু ভালোবাসা দিয়ে। সেই লিখার ভালোবাসার জন্ম স্কুল-মাদ্রাসার ম্যাগাজিন, পত্র-পত্রিকা, অনলাইন এবং বেশকিছু যৌথ গ্রন্থের। সেই সুত্র ধরে, ছোট পরিসর ছাড়িয়ে হাঁটিহাঁটি পা করে তাঁর একক বই "কালস্মৃতি" এরপর "দেখা অদেখা" শিরোনামে এলো তার দ্বিতীয় একক গ্রন্থ।
মোট 1 টি বই পাওয়া গেছে, দেখানো হচ্ছে 1 টি
Dekha Odekha
৩০% ছাড়

দেখা অদেখা

২৯৪ টাকা